ভার্চুয়াল অ্যাডমিশন ফেয়ারে ভবিষ্যতের পাঠ

৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৫  
অনলাইন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও প্ল্যানারী সেশানের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভার্চুয়াল অ্যাডমিশন ফেয়ার ‘এডুগেট’। মেলায় শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষা ও পাঠদান সম্পর্কে ধারনা দেয়া হয়। শনিবার শেষ হওয়া ৪ দিনের এই আয়োজনে  ড্যাফোডিল পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অন্তর্ভূক্ত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্রাঞ্চসহ ৩১ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ করে। গত ৩ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করে তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান। ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খান ও ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ ড্যাফোডিল পরিবারের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। মালয়েশিয়ার স্পাইরাল ওয়ার্ল্ড ডট বিজ উদ্ভাবিত ভার্চুয়াল প্ল্যাটফর্মটি বাস্তবায়ন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট। মেলার ক্যারিয়ার পার্টনার হিসেবে ছিল স্কিল.জবস্ ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টার এবং সেমিনার পার্টনার হিসাবে ছিল হিউম্যান রিসোর্স ডেভেলাপমেন্ট ইন্সটিটিউট (এইচআরডিআই) এবং ইভেন্ট পার্টনার ছিল স্পাইরাল ওয়ার্ল্ড ডট বিজ, মালয়েশিয়া।